Showing posts with label উচ্চ শিক্ষার প্রচেষ্টা. Show all posts
Showing posts with label উচ্চ শিক্ষার প্রচেষ্টা. Show all posts

উচ্চ শিক্ষার প্রচেষ্টা (১৩৩৫)

উচ্চ শিক্ষার প্রচেষ্টা (১৩৩৫)
আগে বলেছি যে, আমাদেরগ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বৃটিশ সরকারের বদৌলতে প্রতি ইউনিয়নে প্রাইমারী স্কুল ছিল একটি করিয়া (ডিঃ বোর্ড কর্তৃক পরিচালিত হত বলে ওর নাম ছিল-"বোর্ড স্কুল")। আমাদের ইউনিয়নের "বোর্ড স্কুল"ট চর বাড়ীয়া মৌজায় অবস্থিত, দূরত্ব আমাদের গ্রাম হতে প্রায় ৫ মাইল। আর বরিশাল শহর ছাড়া হাইস্কুল ছিল না এ অঞ্চলে একটিও। কাজেই ১৩৩৪ সালের পূর্বে আমাদের গ্রামের কোন ছেলে-হাই স্কুল তো দূরের কথা, প্রাইমারী স্কুল ও চিনতো না।