Showing posts with label আরবী শিক্ষায় উদ্যোগ (১৩২৬). Show all posts
Showing posts with label আরবী শিক্ষায় উদ্যোগ (১৩২৬). Show all posts

আরবী শিক্ষায় উদ্যোগ (১৩২৬)

আরবী শিক্ষায় উদ্যোগ (১৩২৬)
১৩২৬ সাল। এখন আমার বয়স প্রায় উনিশ বছর। পিতার মৃত্যুর পর দীর্ঘ পনরটি বছর বহু দুঃখ-কষ্ট সহ্য করে মা আমাকে প্রতিপালন করছেন আর আমার দিকে চেয়ে চেয়ে ভাবছেন ও বলছেন - “আমার কুড় বড় হলে এক দিন সুখ হবে"। এখন আমি কিছুটা বড় হয়েছি। কিন্তু আমার দ্বারা মা'র কোন দুঃখ-কষ্ট লাঘব হচ্ছে না। এখনও আমাদের উভয়ের ভাতকাপড়ের চিন্তা মা-কেই করতে হচ্ছে। তবে আমি বড় হলাম কেন? কিন্তু এখন আমিই বা কি করতে পারি বা করব ভেবে পাচ্ছিলাম না।